ট্রেড লাইসেন্স ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত বছরগুলোতে ‘আমদানি, রপ্তানি, ইন্ডেন্টিং ও সরবরাহকারী’—এই একটি মাত্র খাতে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স নবায়নের জন্য সর্বমোট ৩ হাজার ৫৭৫ টাকা দিতে হতো।
২০১৫-১৬ অর্থবছরে এই ফি করা হয়েছে ২২ হাজার ১৬৩ টাকা মাত্র। লাইসেন্স ফি যেখানে আগে ছিল মাত্র ২ হাজার ৭৫০ টাকা, তা এখন করা হয়েছে ১৩ হাজার টাকা। সাইনবোর্ড ফি যেখানে আগে ছিল ৮২৫ টাকা, তা এখন করা হয়েছে ৩ হাজার ৯০০ টাকা। উৎসে কর নেওয়া হচ্ছে ৫০০ টাকা এবং ভ্যাট তিন বছরের জন্য ৪ হাজার ৭৬৩ টাকা, এটি নতুন সংযোজন। অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেড লাইসেন্সের জন্য ছয় গুণের বেশি অর্থ আদায় করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য ও অবিশ্বাস্য। এমনিতেই ক্ষুদ্র ব্যবসায়ীরা বছরের প্রথম তিন মাস ব্যবসা করতে পারেনি, তার ওপর এভাবে ফির হার বাড়ানো হলে তা হবে বোঝার ওপর শাকের আঁটির মতো।
মোস্তাফিজুর রহমান, ঢাকা।