ট্রেন ভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত রেলপথের দূরত্ব কত জানি না। তবে এই পথের ট্রেনের ভাড়া ৩৫ টাকা কেন তা আমাদের বোধগম্য নয়। আন্তনগর ও কমিউটার—সব ট্রেনের ক্ষেত্রেই এই ভাড়া আদায় করা হয়।
অন্যদিকে ঢাকা-নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের ভাড়া যেখানে ১০ টাকা, সেখানে এই পথের ভাড়া এত কেন আমরা বুঝতে পারি না। বিমানবন্দর-কমলাপুর পথের দূরত্ব নিশ্চয়ই ঢাকা নারায়ণগঞ্জ পথের চেয়ে বেশি হবে না।
এমনকি এই পথে বাসের ভাড়াও এত নয়। যেখানে সড়কপথের দুর্ভোগ কমাতে ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত, সেখানে এই পথের ট্রেন না দিয়ে উপরন্তু এত ভাড়া নির্ধারণ করা হলো কিসের ভিত্তিতে, আর কারই বা স্বার্থে। আমরা সেটা জানতে চাই। এটা কি যাত্রীর স্বার্থে, নাকি কোনো গোষ্ঠীর স্বার্থে?
এডওয়ার্ড গৌতম
ঢাকা।