ট্রেনের সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির টান কী জিনিস, তা বাড়ি ছাড়লেই বোঝা যায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মনে হতো, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। যেই ভাবা সেই কাজ। ক্লাস শেষ করে বৃহস্পতিবার এলেই বাড়ির উদ্দেশে রওনা। কিন্তু রাস্তার কথা চিন্তা করতেই উৎসাহে ভাটা পড়ত। ট্রেনের কথা তো সেই ছোটবেলা থেকেই শুনে আসছি, কখন ট্রেন আসবে, কখন বাড়ি পৌঁছাব, তার ঠিক ঠিকানা নেই। তাই অবলম্বন একটাই, বাস। তাতে জ্যাম ঠেলে তিন ঘণ্টার রাস্তা পাড়ি দিতে ৮–৯ ঘণ্টা লেগে যেত।

এরই মধ্যে কিছুটা আশার আলো দেখাল বর্তমান সরকারের রেলওয়ে সেক্টরের প্রতি বিশেষ মনোযোগ। যে ট্রেন নিয়ে আমাদের মনে রীতিমতো ভয় কাজ করত, সেই ট্রেন এখন সঠিক সময়ে আসছে এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। ব্যাপারটা যেন বিস্ময়কর!  সরকারের ডাবল লাইন পলিসি ট্রেনের গতি ফিরিয়ে এনেছে। কিন্তু ট্রেনের সময়সূচি নিয়ে সমস্যা আছে। তবে কিছু উদ্যোগ নিলেই এই সমস্যার সমাধান সম্ভব: ১. অফিস শুরু ও শেষের সময়ের সঙ্গে সংগতি রেখে ট্রেন ছাড়ার সময়সূচি নির্ধারণ, ২. নারীদের জন্য নির্ধারিত আলাদা বগি, ৩. ট্রেনের সংখ্যা বা বগি বাড়ানো, ৪. সেবার মান উন্নয়ন, ৫. টিকিট কালোবাজারি বন্ধ। এসব করা গেলে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে অফিস করা সম্ভব হবে। ঢাকার ওপর চাপ কমবে। 

তাহিয়া সামিন, চাকরিজীবী।