প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন গ্রামপাঙ্গাশী বাজারের পাশেই রয়েছে গ্রামপাঙ্গাশী মহাবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও সরকারি হাসপাতাল। তা ছাড়া এই বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে কোনো ডাকঘর নেই। চিঠিপত্র ডাকে দেওয়ার জন্য দূরবর্তী বোয়ালিয়ারচর ডাকঘরে যেতে হয়।
এটি একটি চালু বাজার। প্রতিদিন হাজার হাজার লোক নানা কারণে এখানে আসে। ফলে এখানে একটি ডাকঘর থাকা খুবই গুরুত্বপূর্ণ। ডাকঘর থাকলে এই বাজারটি আরও কার্যকর হবে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।
মো. মোকাদ্দেস হোসাইন
গ্রামপাঙ্গাশী চাঁনপাড়া, সিরাজগঞ্জ।