জনগণ এখন ভোগান্তি ছাড়াই স্বল্প সময়ের মধ্যে ডিজিটাল পাসপোর্ট সংগ্রহ করতে পারছে। এ জন্য ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বরত সেনা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রশংসার দাবিদার। তবে পাসপোর্ট ডেলিভারি নিতে গিয়ে জনগণ এখনো অহেতুক ভোগান্তির শিক্ষার হচ্ছেন। তাদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হচ্ছে।
এ ছাড়া পাসপোর্ট ডেলিভারি নিতে গিয়ে প্রতিদিন কয়েক হাজার নারী-পুরুষ অযথা পাসপোর্ট অফিসে ভিড় করছে। এতে পাসপোর্ট অফিসের কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই।
তাই ইস্যুকৃত পাসপোর্ট যদি রেজিস্টার্ড ডাকযোগে প্রাপকের নিকট পাঠিয়ে দেওয়া হয়, তবে প্রাপক ভোগান্তি ছাড়াই ঘরে বসে পাসপোর্ট পেয়ে যাবেন। এতে পাসপোর্ট অফিসের ভিড়ও অর্ধেক কমে যাবে। উপরন্তু ডুবন্ত বাংলাদেশ ডাক বিভাগও কাজ পেয়ে কর্মমুখর হবে।
বিবেচনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
পল্লবী, ঢাকা।