এক বন্ধুর পরামর্শে বেশ কিছুদিন আগে দেশের প্রথম সারির একটি সরকারি মেডিকেলে চিকিৎসার জন্য যাই। নিয়ম অনুযায়ী টিকিট কেটে লাইন ধরি। অপেক্ষার পালা শেষ হলে যখন ডাক্তারের চেম্বারে ঢুকলাম, তখন অদ্ভুত একটা বিষয় দেখলাম। অল্প বয়সী কয়েকজন তরুণ ডাক্তারের পাশে বসে আছেন। সম্ভবত তাঁরা সেই মেডিকেল কলেজের শিক্ষার্থী।
তাঁরা আমার সমস্যার কথা জিজ্ঞাসা করলেন। আমি আমার সমস্যা বলতে শুরু করার মুহূর্তেই আমায় তাড়া দিতে শুরু করলেন। বাইরে নাকি আরও রোগী অপেক্ষা করছেন। কাজেই আমার আর সমস্যা পুরোটা বলা হলো না। ভাবলাম, মূল ডাক্তারকে বিষয়গুলো খুলে বলব। অবাক করা কাণ্ড হলো, উনি তখন কানে ইয়ারফোন দিয়ে ফোন চাপছিলেন। আমি তাঁর সামনে বসতেই তিনি ইয়ারফোন খুলে জানতে চাইলেন, সমস্যা কী? তিনি আমার মুখের দিকে একবার ভালোভাবে তাকালেন।
আমি আমার সমস্যা বলার আগেই তাঁর প্রেসক্রিপশন একদম তৈরি। তখন মনে হলো, তিনি ডাক্তার না জ্যোতিষী?
মাসুমা রুমা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।