ডিআইবিএস (ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিস) কোর্সটিতে ১৩ বছরের পুরোনো সিলেবাস অনুসরণ করা হচ্ছে। ২০০২ সালে প্রণীত সিলেবাস এখন পর্যন্ত চলছে।
দেশে সমমানের অন্যান্য প্রতিষ্ঠানের সিলেবাস চার-পাঁচ বছর পরপর বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন করা হয়। কিন্তু গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের ডিআইবিএস কোর্সে অধ্যয়নরত প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী যুগোপযোগী আধুনিক সিলেবাস থেকে বঞ্চিত।
ডিজিটাল বাংলাদেশের সব কাজের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়, টাইপরাইটিং মেশিন এখন প্রায় অচল, অথচ ডিআইবিএস কোর্সে ২০০ নম্বরের টাইপরাইটিং বাধ্যতামূলক। ২০০ নম্বরের কম্পিউটার শিক্ষা কোর্সটি ঐচ্ছিক রাখা হয়েছে, যা ডিজিটাল বাংলাদেশের জন্য উপহাস ছাড়া কিছুই নয়।
অবাস্তব সিলেবাস পড়ানোর কারণে এখানকার শিক্ষার্থীরা যুগের সঙ্গে তাল মেলাতে পারছে না। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।
মো. মামুন অর রশিদ
কুষ্টিয়া।