ডিজিটাল প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি নম্বর থেকে একটি ফোন এল, তা রিসিভ করতেই ‘ভয়েস চ্যাট সার্ভিস’ চালু করার জন্য ‘যেকোনো বাটন’ চাপতে বলল। ব্যাপারটি কিছুটা আঁচ করতে পেরে আমি কোনো বাটনে চাপ দিলাম না। ৪৮ সেকেন্ড পর কলটি আপনাআপনিই কেটে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই একটি মেসেজ আসে যে, আমি সার্ভিসটি অ্যাক্টিভেট করায় ১১.৮৫ টাকা কেটে নেওয়া হয়েছে। আশ্চর্য হয়ে ব্যালান্স চেক করে দেখলাম, ঘটনা সত্যি।
মেসেজের নিচে দেওয়া একটি নম্বরে অভিযোগ জানানোর জন্য কল করলে তারা আমাকে বলল, আমি কল কাটাতেই সার্ভিসটি চালু হয়েছে (কল কাটার জন্য ‘বাটন’ চাপাতেই!) এইভাবে প্রতারণার মাধ্যমে কত গ্রাহকের কষ্টার্জিত টাকা এরা এভাবে হাতিয়ে নিচ্ছে, তার খবর কি মোবাইল অপারেটর কোম্পানিগুলো রাখে? নাকি এদের মদদেই এভাবে ডিজিটাল প্রতারণাগুলো হচ্ছে? সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার যেভাবে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে, সেই ধারায় এই ধরনের ডিজিটাল প্রতারণা রোধ করে জনগণের কষ্টার্জিত টাকা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে—এই কামনা করছি।
ফাতিহ মুহাম্মদ আবতাহী, ঢাকা।