ডিজিটাল হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার দেশকে সব ক্ষেত্রে ডিজিটাল করার ঘোষণা দিয়েছে, এ লক্ষ্যে অনেক কাজও করা হচ্ছে। কিন্তু সরকারি অফিস-আদালতে কর্মীদের উপস্থিতি এখনো মান্ধাতা আমলের হাজিরা খাতায় নেওয়া হচ্ছে! এখন হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে কর্মচারীদের উপস্থিতি নেওয়ার পদ্ধতি বিশ্বের খুব অল্প দেশেই চালু আছে!
এখন প্রায় সব অফিস-আদালতে ইলেকট্রনিক ডিভাইসে হাজিরা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তি কখন অফিসে এলেন এবং কখন অফিস ত্যাগ করলেন, তা রেকর্ড হয়ে থাকে। ফলে অফিস ফাঁকি দেওয়া সম্ভব হয় না। তাই সরকারি কাজ গতিশীল করার লক্ষ্যে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ইলেকট্রনিক হাজিরা মেশিন স্থাপনের জন্য ডিজিটাল সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী হাসান, পল্লবী, ঢাকা।