ঢাকা-আরিচা মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর অন্যতম হলো দেশের জাতীয় মহাসড়কগুলো চার লেনে উন্নীতকরণ। ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ চার লেন প্রকল্পের কাজ অনেক দূর এগিয়েছে। সরকার ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাপারে কিছুই জানা যায় না।
ঢাকার নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কটি দুই লেনবিশিষ্ট। এটি চার লেনে উন্নীতকরণ হলে এর ওপর চাপ ও যানজট অনেকাংশে হ্রাস পাবে। এ পথে চলাচলকারীদের যাতায়াত অনেক সহজ হবে৷
তাই যোগাযোগমন্ত্রীর কাছে আবেদন, ঢাকা-আরিচা মহাসড়ক চার লেন কবে হবে? সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদী। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
কাজী আবুল বাশার
পল্লবী, মিরপুর, ঢাকা।