ঢাকা আর্ট সামিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার টিনএজ কন্যার কাছ থেকে প্রথম ‘ঢাকা আর্ট সামিট ২০১৬’-এর কথা শুনি। শুনে মুগ্ধ হলাম। এত বড় আয়োজন, না গেলেই নয়। এক সকালে শিল্পকলা একাডেমির দিকে শুরু হলো আমাদের শিল্পযাত্রা।
সেখানে গিয়ে দেখলাম, দেশ-বিদেশের অসংখ্য শিল্পীর মনের ভাষা শিল্পের অবয়বে অপূর্ব এক বৈচিত্র্য নিয়ে প্রকাশিত হয়েছে।
যাঁরা এর আয়োজনে ছিলেন তাঁদের প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। আয়োজকদের অনুরোধ করব, ভবিষ্যতে যেন ঢাকা আর্ট সামিটের সময় বাড়ানো হয়। তাহলে হয়তো বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হবে। কারণ, শিল্পের নেশা তো এক দেখাতে কাটে না, তাকে বারবার দেখতে হয়, উপলব্ধি করতে হয়, নিজের মতো করে ভাবতে হয়।
ঢাকা শহরে এত বড় আয়োজন দেখে মনে হয়, এখনো কিছু শিল্পীমনের মানুষ বহু ত্যাগ স্বীকার করে শিল্পরসিকদের কাছে বিভিন্ন দেশের (নিজের দেশসহ) শিল্পীদের বিমূর্ত ভাবনা, কখনো কখনো প্রতীকী অন্বেষণ পৌঁছে দিচ্ছেন যানজটের শহরে একটু মেঘের মতো, ধবল বকের মতো, একটি কবিতার মতো।
ইসমত আরা
শিক্ষক, ঢাকা।