তথ্য সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ অক্টোবর ২০১৬ থেকে নতুন স্মার্ট কার্ডে জাতীয় পরিচয়পত্র সরকার সবাইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা খুবই প্রশংসনীয়। এতে থাকবে নতুনভাবে নেওয়া দশ আঙুলের ছাপ এবং দুই চোখের মণির ছাপ। যেহেতু নতুনভাবে সবার কার্ডে আঙুল ও চোখের মণির ছাপ সংযোজিত হচ্ছে, তাই নতুনভাবে যা যা পরিবর্তন ও সংশোধন প্রয়োজন, তা–ই করা উচিত।
যেমন আমি আগে ছাত্র ছিলাম, এখন সরকারি চাকরিজীবী, আমার পূর্বের স্থায়ী ঠিকানা ছিল পুরোনো বাড়ির। এখন আমার বাবা নতুনভাবে বাড়ি নির্মাণ করেছেন, যা আমার বর্তমান স্থায়ী ঠিকানায় লেখা প্রয়োজন।
তাই নির্বাচন কমিশন সচিব মহোদয়ের নিকট আকুল আবেদন, স্মার্ট কার্ডে যা যা পরিবর্তন ও সংশোধন, তা যেন একত্রে করার ব্যবস্থা নেওয়া হয়।
মোহাম্মদ নজরুল ইসলাম
নোয়াখালী।