তথ্য সঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ১১ মে প্রকাশিত সঞ্জীব দ্রংয়ের ‘দয়া করে খাসিয়াদের পাশে দাঁড়ান’ শীর্ষক কলামটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে বলা হয়, ‘ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে ২০১২ সালে লিজ নিয়ে খাসিয়াদের সরাসরি বেআইনিভাবে উচ্ছেদের যে চেষ্টা করছে, তা সরাসরি মানবাধিকার লঙ্ঘন... সুদীর্ঘকাল ধরে এখানে খাসিয়ারা বসবাস করে এলেও কী করে ২০১২ সালে সরকার ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষকে এই জমি লিজ দেয়?’
কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে, বর্তমান মালিকপক্ষ ১৯৬৮ সালে এই চা-বাগান কেনে। স্বাধীনতার পর ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন (১৯৫১ সালের ২৮ নম্বর আইন) এর ২০ ধারা এবং রাষ্ট্রপতির ৯৮/৭২ নম্বর আদেশের ৪(বি) ধারাবলে দেশের সব চা-বাগানের ব্যক্তিমালিকানা বাতিল করে সেগুলো সরকারের আওতায় নেওয়া হয়। ফলে ১৯৭২ সালে বর্তমান মালিকপক্ষ চা-বাগানটি লিজ নেয়। ২০১২ সাল থেকে নয়। আর ক্রয়সূত্রে এই জমির মালিক ছিলেন ফজলুল করিম।
আর ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষের নামে প্রথমবার ইজারা (লিজ) দলিল সম্পাদন ও রেজিস্ট্রি হয় ১৯৭২ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত। ইজারা শেষ হওয়ার পর দ্বিতীয়বার ইজারা দলিল নবায়ন হয় ২০১২ থেকে ২০৫২ সাল পর্যন্ত, ৪০ বছরের জন্য।
কাজেই নিবন্ধে ঝিমাই চা-বাগানের মালিকানা সম্পর্কে যেসব তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে, তা সত্য নয়।
মোহাম্মদ মনোয়ার হোসেন
ডেপুটি ম্যানেজার, ঝিমাই চা-বাগান, মৌলভীবাজার।