যে তথ্যপ্রযুক্তি পৃথিবীর আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের সামনে বিপুল সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, সেই তথ্যপ্রযুক্তিই কেড়ে নিচ্ছে আমাদের কাছ থেকে নৈতিকতা ও মূল্যবোধ! বর্তমানে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। আজকাল কিছু অপরিণত মানুষের হাতে আক্রান্ত হচ্ছে আমাদের তথ্যপ্রযুক্তি। অপরাধের একটা বড় অংশ এসব সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে সংগঠিত হয়। ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের তথ্য ও ছবি চুরি করে ব্ল্যাকমেল করার মতো ঘটনাও অহরহ হচ্ছে।
অপরাধী চক্র তাদের অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য ইন্টারনেটকে গোপনীয় মাধ্যম হিসেবে বেছে নেয়। ইন্টারনেট ব্যবহারকারী সহজে নিজের পরিচয় গোপন রাখতে পারে বলে কাউকে হুমকি দেওয়া, ভুয়া সম্পর্কের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া অথবা প্রতিশোধ গ্রহণের জন্য ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ধারণ করে বিভিন্ন অনলাইন সাইটে ছড়িয়ে দিতে পারছে।
তথ্যপ্রযুক্তির যুগে অপরাধী বেশ দক্ষতার সঙ্গে পরিকল্পিত উপায়ে অপরাধ করে চলছে। এ রকম অগণিত অপরাধমূলক কাজ আমাদের সমাজের নানা স্তরে ছড়িয়ে পড়ছে। এতে অনেকে ভুক্তভোগী হচ্ছে। সাইবার অপরাধের বিরুদ্ধে উপযুক্ত আইন প্রণয়ন ও তার বাস্তবায়নের মাধ্যমে সমস্যার অনেকটাই লাঘব করা সম্ভব। পাশাপাশি অভিভাবকদের সচেতন হবে হবে। কারণ, এই কিশোর-তরুণেরাই সাধারণত এসব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে।
আলমগীর ইমন
লোহাগাড়া, চট্টগ্রাম।