বর্তমান বাংলাদেশে জঙ্গিবাদ একটি আতঙ্কের নাম। আত্মঘাতী বোমা হামলাকারীর নাম জঙ্গি। এই জঙ্গির বিরুদ্ধে বাংলাদেশের প্রশাসনিক অবস্থান অনেক শক্ত হওয়ার পরও জঙ্গিবাদের প্রভাব কাটছে না।
বেতার ও টেলিভিশনে জঙ্গির খারাপ দিক সম্পর্কে অনবরত প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে। তবু চট্টগ্রামের সীতাকুণ্ড, ঢাকার আশকোনা ও সিলেটের জঙ্গির হামলায় বোঝা যায়, জঙ্গি এখনো পুরোপুরিভাবে তৎপর। একের পর এক জঙ্গি হামলা দেশের মানুষকে শুধু আতঙ্কিতই করছে না, দেশের সুনামও ক্ষুণ্ন করছে।
জঙ্গির বিরুদ্ধে প্রশাসন ও সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। জনগণও সোচ্চার রয়েছে। তবু জঙ্গিদের তৎপরতা থামছে না। এ দেশে জঙ্গিদের তৎপরতা থামাতেই হবে। উপড়ে ফেলতে হবে তাদের শিকড়। জনগণের কাছে জঙ্গির ভয়াবহতা বেশি বেশি তুলে ধরতে হবে। জানাতে হবে জঙ্গিবাদের ধ্বংসাত্মক কার্যকলাপ। তাই আসুন, জঙ্গিদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হই। জঙ্গিমুক্ত দেশ গঠনে সরকারকে সহযোগিতা করি।
মো. আজিনুর রহমান, নীলফামারী।