তরুণ নেতৃত্ব ও বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ হলেও তার লক্ষ্য পূরণে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য পূরণের জন্য শুধুই কি সরকার, ব্যবসায়ী ও প্রশাসন কাজ করে যাচ্ছে? না। এদের সঙ্গে সঙ্গে সমানতালে কাজ করে যাচ্ছে বাংলাদেশের তরুণ সমাজও, আরও রয়েছে বিভিন্ন ধরনের যুব উন্নয়ন, সামাজিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলো।
সমাজের সার্বিক উন্নয়নের জন্য তরুণ সমাজ বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষাক্ষেত্রে ভ্যাটবিরোধী আন্দোলন, গ্রামের উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ রোধ, নারী অধিকার প্রতিষ্ঠা, বিনা মূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান, শীতবস্ত্র বিতরণ, ইভ টিজিং প্রতিরোধ, অ্যাসিড–সন্ত্রাস ও যৌতুক প্রথা প্রতিরোধসহ আরও অনেক কার্যক্রম।
নিজেদের ভালোবাসা থেকেই একঝাঁক তরুণ প্রাণ কাজ করে যাচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই সব কার্যক্রমের মাধ্যমেই এসব তরুণ প্রাণ বিকশিত করছে তাদের নেতৃত্বকে। এই নেতৃত্বের ওপর ভর করেই সামনে এগিয়ে যাবে বাংলাদেশ, তার স্বপ্ন পূরণের পথে। কারণ, এই তারুণ্যের নেতৃত্বের মাঝেই লুকিয়ে আছে আমাদের দেশের উন্নয়নের চাবিকাঠি।
পলাশ কুমার দত্ত
ঢাকা।