প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁতশিল্প আমাদের দেশের প্রভূত সম্ভাবনাময় খাত। একসময় তাঁতশিল্প থেকে উৎপাদিত কাপড় দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশের বাজারেও রপ্তানি করা হতো।
কিন্তু তাঁতিদের দেশত্যাগ, সুতার মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ইত্যাদি কারণে তাঁতশিল্প বেশ বিপাকে পড়ে। তবে গত এক দশকে তাঁতশিল্প কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। তাঁতশিল্পকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সরকার যদি তাঁতশিল্পে উৎপাদিত কাপড়ের আন্তর্জাতিক বাজার তৈরি করতে পারে ও তাঁতশিল্প মালিকদের উৎসাহ দিতে পারে, তাহলে হয়তো তাঁতশিল্প তার হারানো রূপ ফিরে পাবে। তাঁতশিল্প আমাদের ঐতিহ্য। এটা রক্ষা করতে হবে।
মো. মানিক উল্লাহ, সিরাজগঞ্জ।