তাঁদের অপরাধ কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ জানুয়ারি সুন্দরবন রক্ষার দাবিতে রাজধানীতে হরতাল পালনকারী দুই ব্যক্তিকে আটকের ফুটেজ নেওয়ার সময় পুলিশের
১৫-২০ জন সদস্য এটিএন নিউজের ক্যামেরাম্যান আবদুল আলীমকে মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে এটিএন নিউজের প্রতিবেদক এহসান বিন দিদারকেও মারধর করে পুলিশ।
ছবিতে দেখা যায়, ১৫–২০ জন পুলিশ সদস্য এক সাংবাদিককে চারদিকে ঘিরে ধরে টানাহেঁচড়া ও লাঠি দিয়ে আঘাত করছেন এবং বুট দিয়ে লাথি মারছেন। জাতির দর্পণের ওপর জুতার আঘাত! এ বড় লজ্জাকর ও বীভৎস দৃশ্য!
এটিএন নিউজের ক্যামেরাম্যান আলীম মেরুদণ্ডে আর প্রতিবেদক এহসান পায়ে আঘাত পেয়েছেন। তাঁরা যদি আইনবিরোধী কিছু করে থাকেন, পুলিশ তাঁদের প্রমাণসহ আটক করতে পারত।
তারা কর্তব্যরত দুই সাংবাদিককে পিটিয়েছে কেন? তাঁদের অপরাধ কী? এই প্রশ্নের জবাব চাই। দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এম মনসুর আলী, ব্রাহ্মণবাড়িয়া।