প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে তাপপ্রবাহ বেড়েই চলছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন, বিশেষ করে কর্মজীবী ও শ্রমজীবী মানুষ, যারা তাপপ্রবাহ উপেক্ষা করে রাস্তায় বের হয়, তাদের দুর্ভোগের শেষ নেই।
অনেক মানুষ প্রচণ্ড গরমে রাতে ঘুমাতে না পেরে অসুস্থ হয়ে পড়ছে। এ ছাড়া দেশের কোথাও কোথাও পানির সংকট রয়েছে। তাই এ গরমে দুর্ভোগ এড়াতে প্রত্যেকের সচেতন হওয়া প্রয়োজন।
এ সময় বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পায়। এর ফলে তারাই নানা রোগে বেশি আক্রান্ত হয়। তাই তাদের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন। আসুন, সবাই এই তাপপ্রবাহে নিজের ও অন্যের প্রতি একটু বেশি সতর্ক হই।
মো. মানিক উল্লাহ
সিরাজগঞ্জ।