প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী ও লালমনিরহাট জেলার মধ্য দিয়ে চলে গেছে তিস্তা নদী। বর্ষা এলে তিস্তা নদীর ভাঙন ব্যাপকহারে বেড়ে যায়। নদীভাঙনে অসংখ্য ঘরবাড়ি বিলীন হয়ে যায়। নষ্ট হয় অসংখ্য ফসলি জমি।
এবারের অনবরত বৃষ্টির কারণে ইতিমধ্যে অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। নদীভাঙন শুরু হয়েছে অনেক জায়গায়।
একটি বড় বাঁধ ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। ডালিয়ার তিস্তা ব্যারাজে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে অনেকেই। মানবেতর জীবনযাপন করছে অসংখ্য মানুষ। ভাঙনকবলিত এলাকায় সরকারি অনুদান পৌঁছেনি।
এসব মানুষের দিকে সহযোগিতার হাত না বাড়ালে তাদের প্রকৃতির খেয়ালের ওপর নির্ভরশীল হয়ে যেতে হবে।
তাই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উচিত, দ্রুত ত্রাণ পাঠিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের এ রকম অসহায়ভাবে ফেলে রাখা ঠিক নয়।
মো. আজিনুর রহমান, নীলফামারী।