প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাতায়াতের নিরাপত্তার দিক থেকে রেলপথে যাতায়াত সবচেয়ে নিরাপদ। কিন্তু আজ পর্যন্ত সরকার দেশে আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে তুলতে পারেনি। যোগাযোগব্যবস্থার উন্নতি ছাড়া দেশের অর্থনীতির উন্নতি হবে না। ঢাকায় মেট্রো রেল হতে যাচ্ছে। এটা ঢাকাবাসী ও দেশবাসীর জন্য সুখবর।
সড়ক যোগাযোগের চেয়ে রেল যোগাযোগের দিকে বেশি নজর দিলে দেশের অর্থনীতির গতি আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সুন্দর রেল যোগাযোগব্যবস্থা গড়ে তোলা গেলে দেশের প্রভূত উন্নতি হবে বলে ধারণা করা যায়। এতে উন্নয়নবঞ্চিত উত্তরবঙ্গের মানুষের জীবনেও পরিবর্তনের ছোঁয়া লাগবে।
মো. জাহাঙ্গীর হোসেন
ময়মনসিংহ।