তেল-গ্যাস ও বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন মহলের চাপের মুখে সরকার জ্বালানি তেলের দাম কমানোর এবং অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দীর্ঘদিনের ভর্তুকিজনিত লোকসান কাটিয়ে উঠছে। বর্তমান অর্থবছরে বিপিসির লাভের পরিমাণ দাঁড়াবে প্রায় ১১ হাজার কোটি টাকা।
যেহেতু বিপিসি একটি সরকারি প্রতিষ্ঠান, এই লাভের অর্থ সরকারি কোষাগারেই জমা হবে, যা দেশ ও জনগণের মঙ্গলেই খরচ করা হবে। জ্বালানি তেলের দাম যখন বাড়ে তখন বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনের ভাড়া বেড়ে যায়, সেই সঙ্গে বিভিন্ন পণ্যের দামও বাড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো, তেলের দাম কমানোর কথা বলা হলেও বাসের মালিকেরা বলছেন, নানা যন্ত্রাংশের দাম বাড়ার কারণে ভাড়া কমানো সম্ভব নয়। সেলুকাস!
অথচ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে তার চাপ পড়বে সাধারণ মানুষের ওপর। কথা হচ্ছে, কৃষি ও কৃষকের স্বার্থে সেচকাজে ব্যবহৃত ডিজেলের দাম কমানো উচিত। ফলে কৃষিপণ্যের উৎপাদন খরচ কমবে, কৃষক ও সাধারণ মানুষ সবারই উপকার হবে। সরকারের উচিত, সব শ্রেণির কথা চিন্তা করা, একটি শ্রেণির নয়।
বিপ্লব, ফরিদপুর।