তোমাদের বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমরা কি একসময় মায়ের গর্ভে ছিলে না? মা কি তোমাদের প্রচণ্ড প্রসববেদনা সহ্য করে জন্ম দেননি। মা কি তোমাদের কষ্ট করে লালনপালন করেননি? তোমাদেরও তো ছিল হাসিমাখা শৈশব, দুরন্ত কৈশোর, ঝরনার মতো উচ্ছল জীবন। তোমরা ছিলে নিরপরাধ, আজ তোমরা যৌবনে পা রেখে এমন জঘন্য বর্বরোচিত কাজ কেন করছ? বাবার বয়সী শিক্ষক, দাদা, নানার বয়সী লোকদের হত্যা করছ তোমরা।
এভাবে মানুষ মারার সময় তোমাদের হাত একটুও কাঁপে না? একটা গাছ কাটতে গেলেও তো হাতটা কেঁপে ওঠে। তোমরা কি জানো, তোমাদের জন্য কত কঠিন শাস্তি অপেক্ষা করছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া এ দেশে আমরা সবাই মিলেমিশে থাকব, সেটাই আমরা চেয়েছিলাম। এখানে আমরা জাতি-ধর্ম মিলেমিশে একসঙ্গে বাস করব। তাই তোমাদের বলব, তোমরা মানুষ হত্যা বন্ধ করো। তোমরা আবার মানুষ হও।
নূরজাহান আহমেদ, যশোর।