দলীয় দেশাত্মবোধক গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ নয় মাসের যুদ্ধে স্বাধীন হওয়া এই বাংলাদেশের ইতিহাস এক অভূতপূর্ব ঐক্যের ইতিহাস। কিন্তু আমাদের সেই ঐক্য বেশি দিন স্থায়ী হয়নি। দলাদলি এমন পর্যায়ে চলে গেছে যে, গানের গায়েও তার ছোঁয়া লেগেছে। এক একটি দল এক একটি দেশের গান বেছে নিয়েছে।
এক দল অন্য দলের দেশের গানকে সহ্যই করতে পারে না। যার বাস্তব প্রমাণ চলতি সংসদে বাজেট অধিবেশনের আগে বেতারে বাজানো একটি দেশের গান। ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’—এই গানটি ভুল করে বাজানোর কারণে বেশ কিছু বেতার কর্মকর্তার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে। ইতিমধ্যে সরানো হয়েছে ঢাকার আঞ্চলিক পরিচালককে। বাকিদের অবস্থাও ভয়াবহ। দেশের গানে দলের ছাপ স্বাধীন দেশে কল্পনাই করা যায় না। দেশের গান হবে দলের ঊর্ধ্বে। যেকোনো দেশের গানকে আমরা দেশকে ভালোবাসার জন্য গ্রহণ করব। এটাই হোক আমাদের স্বাধীন দেশের চিরাচরিত নিয়ম।
মো. আজিনুর রহমান
নীলফামারী।