এবারই প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হলো। আর এ বছরই ইউপি নির্বাচনে নজিরবিহীন সহিংসতা হলো। এর আগে ইউপি নির্বাচনে সহিংসতা হতো না, সে কথা বলা যাবে না। কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায়, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে এবার সহিংসতা অনেক বেশি হয়েছে। সরকারদলীয় প্রার্থীরা নির্বাচনী আইনকানুনের তোয়াক্কা করেননি। নির্বাচন কমিশন তঁাদের নিবৃত্ত করার চেষ্টা করেও সফল হয়নি।
নির্বাচন ঘিরে আগে উৎসব উৎসব ভাব থাকত, নানা কারণে এবার সেটা উধাও হয়ে গেছে। সহিংসতার কারণে মানুষ মনে আতঙ্ক নিয়ে ভোট দিতে গেছে। আবার প্রাণহানিও কম হয়নি। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে নির্বাচনী ব্যবস্থার। অন্য কথায়, এই ব্যবস্থা একরকম ভেঙেই পড়েছে। বহু জায়গায় বিএনপি প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণই করতে পারেননি। আশঙ্কা করা যায়, এই সহিংসতা নির্বাচনের পরও থাকবে। ফলে সরকার কি এত কিছুর বিনিময়েও দলীয় প্রতীকে নির্বাচন আয়োজন করবে? এ সিদ্ধান্ত সরকারের।
মো. তারেক হাসান, মদন, নেত্রকোনা।