দিনে দুই পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড-২০১৪ ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ২১ জুন (সকাল ৯টা থেকে দুপুর ১২টা) পর্যন্ত চলবে। আমরা শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করার স্বপ্ন নিয়ে বিএড করছি। বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে শিক্ষক নিবন্ধন অত্যাবশ্যক।

সমস্যা হচ্ছে, দ্বাদশ শিক্ষক নিবন্ধন বাছাই পরীক্ষা ১২ ও ১৩ জুন সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত ঘোষিত হয়েছে। আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছি। একই তারিখে একই সময়ে উভয় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় বিএড-২০১৪ ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের ১২ ও ১৩ জুনের পরীক্ষার তারিখ পরিবর্তন করতে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাসুদ রানা, রাজশাহী।