দিশাহারা কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি আকস্মিক বন্যায় দেশে ব্যাপকভাবে ফসলের যে ক্ষতি হয়েছে, তাতে কৃষকেরা দিশাহারা। শুধু হাওর অঞ্চলে নয়, দেশের অন্যান্য স্থানে নিচু জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অপেক্ষাকৃত উঁচু জমির ফসলে নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে। কৃষকেরা কী করবেন ভেবে পাচ্ছেন না। উপজেলা কৃষি অফিস থেকে পর্যাপ্ত সেবা পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায়  কৃষি কর্মকর্তাদের মাঠ পরিদর্শনেও দেখা যায়নি। পরামর্শ হিসেবে কিছু কীটনাশক ব্যবহার ছাড়া তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। নিচু জমি তো তলিয়েই গেছে, যাতে উঁচু জমির ফসল কৃষকেরা ঘরে তুলতে পারেন, সে ব্যাপারে কৃষকদের যথেষ্ট সহযোগিতা করার জন্য উপজেলা কৃষি অফিসসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। মাঠ পর্যবেক্ষণ করে যথাযথ পরামর্শ দিয়ে কৃষকদের পাশে দাঁড়াতে হবে।

মো. আবু তাহের মিয়া

রংপুর।