দিশেহারা কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক আকস্মিক বন্যায় দেশে ব্যাপকভাবে ফসলের যে ক্ষতি হয়েছে, তা কৃষককে দিশেহারা করে দিয়েছে। শুধু হাওর অঞ্চলে নয়, দেশের অন্যান্য স্থানেও বিশেষ করে নিচু জমিতে ব্যাপকভাবে ফসলের ক্ষতি হয়েছে। পাশাপাশি অপেক্ষাকৃত উঁচু জমির ফসলেও নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে। কৃষকেরা কী করবেন ভেবে পাচ্ছেন না। উপজেলা কৃষি অফিস থেকে পর্যাপ্ত সেবা পাওয়া যাচ্ছে না।
অনেক জায়গায় কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শনেও যাননি। পরামর্শ হিসেবে কিছু কীটনাশক ব্যবহার ছাড়া আর তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। নিচু জমি তো তলিয়েই গেছে, যাতে উঁচু জমির ফসল কৃষকেরা ঘরে তুলতে পারেন, সে ব্যাপারে কৃষকদের যথেষ্ট সহযোগিতা করার জন্য উপজেলা কৃষি অফিসসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। মাঠ পর্যবেক্ষণ করে যথাযথ পরামর্শ দিয়ে কৃষকদের পাশে দাঁড়াতে হবে।
মো. আবু তাহের মিয়া
পীরগঞ্জ, রংপুর।