দুই মেয়রের প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি প্রায় পাঁচ-সাত বছর আগে ডেইলি স্টার পত্রিকায় একটি অনুসন্ধান ও তথ্যমূলক প্রতিবেদন পড়েছিলাম। বিষয় ছিল: কুয়া খনন করে ভূগর্ভস্থ পানির স্তর প্রয়োজনীয় মাত্রায় আনা সম্ভব।

প্রতিবেদনে উল্লেখ ছিল, প্রতিবছর ঢাকার ভূগর্ভের পানির স্তর নেমে যাচ্ছে তিন থেকে সাড়ে তিন মিটার। এতে উল্লেখ করা হয়, জার্মানি ও থাইল্যান্ডের দুটি শহরের ভূগর্ভে নেমে যাওয়া পানির স্তর সহনীয় মাত্রায় আনতে শহরের বিভিন্ন জায়গায় ভূগর্ভের বালুর স্তর পর্যন্ত কুয়া খনন করা হয়। দুই বছর পরেইদেখা যায় ভূগর্ভে পানির স্তর ওপরমুখী।

ঢাকার দুই মেয়রের জানার কথা, প্রতিবছর ঢাকার ভূগর্ভের পানির স্তর অতি ব্যবহারের ফলে কোন গতিতে নিচে নামছে এবং ওয়াসাকে ডিপ টিউবওয়েল দিয়ে পানি তুলতে ভূগর্ভের কোন অতলে যেতে হচ্ছে।

এখন বৃষ্টির মৌসুম। মাননীয় মেয়রদ্বয়, কুয়া খনন করে বৃষ্টির পানি ভূগর্ভের প্রয়োজনীয় স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিতে পারেন। ভবিষ্যতে উপকার পাওয়া যাবে।

জাহিদ হায়দার

সিদ্ধেশ্বরী, ঢাকা।