প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পেছনের দিকেই শাঁখারীবাজার যাওয়ার রাস্তা, যা ভূগোলের প্রণালির মতো বিভক্ত করেছে বিশ্ববিদ্যালয় ও আদালতকে। তার পাশেই অবৈধ বাসস্ট্যান্ড। প্রতিদিন আদালতে সমবেত মানুষের চেঁচামেচি বাসের হর্ন, হেলপার, কন্ডাক্টরদের হাঁকডাক শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন কলাভবনের শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমে বাড়তি পাওনা হিসেবে যুক্ত হয়েছে ডাস্টবিনের দুর্গন্ধ। শাঁখারীবাজারগামী রাস্তায় গড়ে উঠেছে বিশাল এক ডাস্টবিন।
এই যদি হয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পরিবেশ, তবে সেই ক্লাস থেকে দেশ কী আশা করে? প্রতিষ্ঠার ১১ বছরেও একটা আবাসিক হল প্রতিষ্ঠায় ব্যর্থ প্রশাসন কি শিক্ষার্থীদের জন্য অন্তত একটা দুর্গন্ধ ও কোলাহলমুক্ত ক্লাসরুমও উপহার দিতে পারে না?
রাশেদুজ্জামান কানন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।