শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের প্রধান ও সর্ববৃহৎ উৎসব। শারদীয় ও বাসন্তী উৎসব (দুর্গাপূজা) দুটোই উদ্যাপিত হওয়ার কথা থাকলেও মূলত শরৎকালের দুর্গোৎসবই বৃহৎ পরিসরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সরকারি ছুটি মাত্র এক দিন, বিজয়া দশমীর দিনে এ ছুটি দেওয়া হয়। এ বছর গেজেট অনুযায়ী শারদীয় বিজয়া দশমীর ছুটি ২৩ অক্টোবর, শুক্রবার পড়েছে।
সনাতনী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান তিথি-নক্ষত্রনির্ভর। তাই পঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী, এবার দুর্গাপূজা তিন দিনেই সীমাবদ্ধ, ২০ অক্টোবর মহাসপ্তমী, ২১ অক্টোবর মহা অষ্টমী ও ২২ অক্টোবর মহানবমী ও বিজয়া দশমী। অর্থাৎ মহানবমী ও বিজয়া দশমী একই দিন।
অতএব সরকারি কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, সরকারি ছুটির তালিকা সংশোধন করে বিজয়া দশমীর ছুটি ২২ অক্টোবর বৃহস্পতিবার করে সনাতনী সমাজের দুর্গোৎসবের আনন্দ বর্ধিত করবেন।
নারায়ণ হরিধর, চট্টগ্রাম।