দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেই বাংলাদেশের দীর্ঘতম বহুমাত্রিক বঙ্গবন্ধু সেতুতে একই দিনে এক ঘণ্টার মধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেেলসহ নয়জন প্রাণ হারান। এ সেতুতে দুর্ঘটনা নতুন ব্যাপার নয়। কিন্তু কী কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে, সে সম্পর্কে কর্তৃপক্ষ বরাবরই উদাসীন থাকায় দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এবারের দুর্ঘটনার মধ্য দিয়ে সে উদাসীনতার বাস্তব প্রমাণ মিলল। উদ্ধারকাজের সময় সাধারণত যান চলাচল নিয়ন্ত্রণ অথবা বন্ধ রাখার বিধান থাকলেও তা কেউ মানে না। তা ছাড়া এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ সেতু এবং তার সংযোগ সড়কে স্থায়ীভাবে আধুনিক যান চলাচলের নিয়ন্ত্রণ পদ্ধতি থাকা বাঞ্ছনীয়।
দুর্ঘটনা বা অপমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, এটা কারও কাম্য নয়। তবে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে আমরা যদি শিক্ষা না নিই, তাহলে বারবারই আমাদের এমন ধরনের বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
মো. রেদোয়ান হোসেন, টাঙ্গাইল।