দুর্নীতির শেষ কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দৈনিকের খবরে জানা যায়, স্বৈরাচার এরশাদের পতনের পর তথাকথিত গণতান্ত্রিক আমলের প্রথম মেয়াদে অর্থাৎ বিএনপি সরকারের ১৯৯১-১৯৯৬ সাল পর্যন্ত শাসনামলে দেশে আনুমানিক দুর্নীতির পরিমাণ ছিল ৯ হাজার ৬৩৪ কোটি টাকা। এরপর ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে আনুমানিক দুর্নীতির পরিমাণ ছিল ১৬ হাজার ৩৫৩ কোটি টাকা। তারপর ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে দেশে আনুমানিক দুর্নীতির পরিমাণ বেশ বেড়ে দাঁড়ায় ৪২ হাজার ৭৩১ কোটি টাকায়। আর সদ্য সমাপ্ত হওয়া আওয়ামী লীগ তথা মহাজোট সরকারের ২০০৯-২০১৩ শাসনামলে আগের সব সংখ্যাকে ডিঙিয়ে দেশে আনুমানিক দুর্নীতির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫২ হাজার ৭৮৯ কোটি টাকা!

এই পরিসংখ্যান থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, দেশে দুর্নীতি বাড়ছে তো বাড়ছেই। প্রতিটি শাসনামলেই এই বেড়ে যাওয়াটা অব্যাহত আছে ধারাবাহিকভাবে। দিন দিন দুর্নীতির পরিমাণটা বিশাল থেকে বিশালতর হচ্ছে। দেশের টাকা, জনগণের টাকা একশ্রেণির নৈতিকতাহীন দুর্নীতিবাজেরা নির্লজ্জতার সঙ্গে লুটপাট করেই চলেছে। আর নিজেদের হীন স্বার্থেই রাজনৈতিক দলগুলো সেই সব দুর্নীতিবাজকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এ কারণে দুর্নীতি কমার বদলে উত্তরোত্তর বেড়েই চলেছে। তা ছাড়া দুর্নীতি মানব উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

রফিকুল ইসলাম

সিলেট।