দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে তীব্র যানজট, অন্যদিকে ব্যস্ত সড়কে হাঁ করে থাকা খানাখন্দ, আরেক দিকে খোঁড়াখুঁড়ি—ফলে গর্তে পড়ে উল্টে যাচ্ছে যানবাহন। বর্ষণ, জলাবদ্ধতা আর উন্নয়নের খোঁড়াখুঁড়িতে চট্টগ্রাম মহানগরীর প্রায় সব সড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এসব গর্তে গাড়ির চাকা পড়ে উল্টে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তা ছাড়া, এসব সড়কে ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকছে দীর্ঘ যানজট। সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন সড়কে ইট–সুরকি ফেলে তাৎক্ষণিকভাবে গর্ত ভরাটের কাজ করলেও এতে সমাধান মিলছে না।

প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার নতুন পাইপলাইন বসানোর কাজ চলছে। এর জন্য নগরীর অধিকাংশ সড়ক খুঁড়ে ক্ষতবিক্ষত করে রাখা হয়েছে দিনের পর দিন। এর মধ্যে নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত উড়ালসেতু নির্মাণকাজের জন্য সড়কের ৭০ শতাংশই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন সংস্থা সমন্বয় ছাড়াই এসব সড়ক সংস্কারের নামে চট্টগ্রাম নগরে কেবল দুর্ভোগই বাড়িয়ে তুলছে। মনে হয় যেন এ নগর অভিভাবকহীন।

শারমিন চৌধুরী, চট্টগ্রাম।