দৃষ্টান্তমূলক শাস্তি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামে ১৪টি হিন্দু পরিবারের অসহায় আর্তনাদ যেকোনো বিবেকবান মানুষকে ব্যথিত না করে পারে না। প্রথম আলোসহ প্রায় সব কটি জাতীয় দৈনিকে খবরটি প্রচারিত হয়েছে।
নিজের বাপ-দাদার বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়া যে কত কষ্টের, তা কেবল ভুক্তভোগীই জানে। সংবাদমাধ্যমে জানা যায়, এই ১৪টি হিন্দু পরিবারকে প্রতিনিয়ত অত্যাচার করে যারা তাদের বসতভিটা ছাড়তে বাধ্য করছে, সেই গ্রেপ্তারকৃত সন্ত্রাসী রশীদের ভাই যুবলীগের প্রভাবশালী নেতা এখনো ধরাছোঁয়ার বাইরে।
এই অসহায় পরিবারগুলোকে সরকারি খরচে ঘর নির্মাণ এবং প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু পরিবারগুলো তাদের নিজের ভিটায় ফিরতে সংশয় প্রকাশ করেছে।
তাই তারা যাতে নির্ভয়ে থাকতে পারে, সে জন্য এসব অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
শহীদুল আলম, রাউজান, চট্টগ্রাম।