পাট অধিদপ্তরের ১২১ জন কর্মকর্তা/কর্মচারীকে ২০১২ সালে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত করা হয়েছে, আর রাজস্ব খাত থেকেই তাঁদের বেতনাদি দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, ২০১২ সালের আগে তাঁদের নয় মাসের বেতন-ভাতা দেওয়া হয়নি। তা ছাড়া, তঁাদের এখনো প্রকল্পের কাজ করতে হচ্ছে।
তাঁদের কখনো চলতি দায়িত্ব, কখনো অতিরিক্ত দায়িত্ব, কখনো সাময়িক দায়িত্ব দেওয়া হচ্ছে। কিন্তু মূল কাঠামোতে অর্থাৎ রাজস্বের কর্মকাণ্ডে তঁাদের সম্পৃক্ত করা হচ্ছে না। গত একুশ বছরে এই মানুষেরা উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদনে চাষিদের উদ্বুদ্ধ করেছেন। যার ফলে দেশে এখনো সোনালি আঁশ পাটের কদর আছে।
এর ফলে প্রতিবেশী দেশের বীজের ওপর চাষিদের নির্ভরশীলতা কমেছে। দুঃখের বিষয় হলো, তাঁদের রাজস্ব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে না। তাই মাননীয় পাটমন্ত্রী ও সচিব মহোদয়ের প্রতি একান্ত অনুরোধ, তাঁদের রাজস্ব কর্মকাণ্ডে নিয়োজিত করা হোক।
দোলা দে, গাইবান্ধা।