দৃষ্টি আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যতম। যার রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই মন কাড়বে শাটল ট্রেন, যা এখন বিশ্বের একটি ঐতিহ্য। 
শাটলে যাতায়াত করার সময় এতে তিল পরিমাণ জায়গাও থাকে না। তার পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের সব ক্লান্তি দূর করার জন্য শাটলে গেয়ে যায় আপন মনে গান, আর সেই গানে গলা মিলিয়ে সবাই তাঁদের মনের ভাব প্রকাশ করেন। এর প্রতিটি বগির রয়েছে সুন্দর সুন্দর নাম: ফাটাফাটি, সিএফসি, ভিএক্স, একাকার, সাম্পান, এফিটাফ ইত্যাদি। প্রতিদিন শহর থেকে পাঁচ-ছয় হাজার শিক্ষার্থী এই শাটলে যাতায়াত করে থাকেন।
কিন্তু চট্টগ্রাম রেল কর্তৃপক্ষ রেলস্টেশন ইয়ার্ড রি-মডেলিং প্রকল্পের কাজের জন্য গত ২৭ সেপ্টেম্বর ২০১৩ থেকে বটতলীর পরিবর্তে ষোলশহর স্টেশন থেকে ট্রেন চলাচল করছে। বটতলী থেকে নিয়মিত বাসও পাওয়া যায় না। যার ফলে শিক্ষার্থীদের যাতায়াত অনেক কষ্টকর হয়। এ জন্য তাদের নিয়মিত পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। রেল কর্তৃপক্ষের দাবি, সড়কের কাজ চলছে, তাই শাটল বটতলী পর্যন্ত যেতে পারছে না।
এখানে উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একই লাইনে বটতলী টু নাজিরহাটের ট্রেন যদি নিয়মিত চলাচল করতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ের শাটল কেন চলতে পারবে না বটতলী পর্যন্ত?
খুব দ্রুত বটতলী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ট্রেন আবার চালু করা হোক। রেল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুবুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।