দৃষ্টি আকর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব শিক্ষার্থী অনার্স পড়ছেন, তাঁদের মূল সমস্যা হচ্ছে সেশনজট। সময়মতো পরীক্ষা না হওয়া এবং ফলাফল প্রদানে বিলম্বের কারণে চার বছরের অনার্স শেষ করতেই ছয় বছর লেগে যায়। সময়মতো পড়াশোনা শেষ করতে না পারায় পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে শুরু থেকেই তাঁরা নানা বিড়ম্বনায় পড়েন। অনতিবিলম্বে সেশনজট কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অতি জরুরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো পড়াশোনার মান এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
আরও একটি ব্যাপারেও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কারিগরি শিক্ষার্থীরা কারিগরি বোর্ড থেকে এসএসসিতে ভালো ফল করলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের অনেক স্বনামধন্য কলেজে, এমনকি অনেক সরকারি কলেজেও ভর্তির সুযোগ দেওয়া হয় না। এটা তাদের শিক্ষার অধিকার খর্ব করার শামিল।
আগ্রহ ও যোগ্যতা থাকলে সবাইকে সুযোগ দেওয়া উচিত, যাতে তারা চাইলে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারে।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।