দেওয়ানি মামলায় নতুন নতুন সমস্যার উদ্ভব হচ্ছে, যার সমাধান অতি সহজেই সম্ভব যদি সরকার এবং সুপ্রিম কোর্ট একটু সদয় দৃষ্টি দেন।
আমরা জানি যে অতীতে একান্নবর্তী পরিবারে থাকাকালে এক ভাই যদি জমি কিনত অপর ভাইয়েরাসহ সবাই তা ভোগদখল করত। যেটাকে আমরা সাধারণত কাবুলিয়ত দলিল বলে থাকি। সেই অনুসারে সবাই এবং তাদের উত্তরাধিকারীরা ৬০–৭০ এমনকি ১০০–১৫০ বছর ধরে ভোগদখল করে আসছে। এমনকি তাদের সবার আলাদা আলাদাভাবে একক নামে দু–²তিনটি রেকর্ড পর্যন্ত হয়ে গেছে।
ফলে এখন হঠাৎ করে দেখা যাচ্ছে এক পক্ষ একক নামে দলিল নিয়ে হাজির হচ্ছে। এবং পুরো অংশই একক নামে হওয়ার জন্য দাবি করছে। এ জন্য শত শত দেওয়ানি মামলার সৃষ্টি হচ্ছে। মামলাজট আরও প্রকট হচ্ছে।
আমরা জানি যে দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর ১২২ ধারার ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন সংশোধন পরিবর্তন বাতিল বা সংযোজন করতে পারেন। যদি সুপ্রিম কোর্ট এইভাবে একটা বিধি প্রণয়ন করেন যে—এত সালের পূর্ব থেকে নির্দিষ্ট সাল উল্লেখ করে আগের নিয়ম বলবৎ থাকবে, তাহলে আদালতে মামলাজট অনেকটাই নিরসন হতো। অনেক পরিবার হয়রানি থেকে বাঁচত।
মো. ছরোয়ার হোসেন
শিক্ষানবিশ আইনজীবী, জজকোর্ট, গাইবান্ধা।