প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি বন্দে আলী মিয়া ১৯০৬ সালের ১৭ জানুয়ারি পাবনা শহরে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৯ সালের ২৭ জুন মৃত্যুবরণ করেন। ১৯৮৮ সালে মরণোত্তর একুশে পদক এবং ১৯৯০ সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন কবি বন্দে আলী মিয়া, যাঁর বাসস্থান এবং কবরস্থান পাবনা পৌরসভার অন্তর্ভুক্ত রাধানগর গ্রামে।
কবির স্মৃতিবিজড়িত বাসস্থান ‘কবিকুঞ্জ’ রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ হয়ে পড়েছে। আর কবির সমাধিটি অযত্ন আর অবহেলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে। কবির স্মৃতিবিজড়িত এই বাসস্থান এবং কবরস্থান এখনো রক্ষা করা সম্ভব। তাই এ ব্যাপারে কর্তৃপক্ষের সুনজর কামনা করছি।
সোহাগ তানভীর সাকিব
রাধানগর, পাবনা।