দেখার কি কেউ নেই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের অদূরে খোয়াই নদের ওপরে রয়েছে এক শতবর্ষী রেলসেতু। সংরক্ষণ ও মেরামতের অভাবে সেতুটির অবস্থা খুবই নাজুক। সেতুর স্লিপার ও লাইন খুবই নড়বড়ে, এমনকি এর ওপরে হাঁটলেও এটি কাঁপে।
এমন খারাপ অবস্থায়ও সেতুটি সংস্কারের উদ্যোগ নেই। নামমাত্র কয়েকটি বাঁশ দিয়ে সেতুটি ঠেকনা দেওয়া হয়েছে, যা এর নির্মাণ-প্রকৌশলের সঙ্গে রসিকতা করার শামিল।
উল্লেখ্য, ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেটের সব যাত্রী ও মালবাহী ট্রেন এর ওপর দিয়ে চলাচল করে। ফলে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় এই সেতুটি সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মহিউদ্দিন সুমন
শাবিপ্রবি, সিলেট।