প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ আমাদের সমাজে মারাত্মক একটি ব্যাধি। যার প্রভাবে বিভিন্ন সামাজিক জটিলতা দিন দিন বেড়ে চলছে। আমাদের দেশে শহরের তুলনায় গ্রামেই বাল্যবিবাহ বেশি হয়ে থাকে। আর বাল্যবিবাহের কারণে অকালে ঝরে পড়ে অসংখ্য ছাত্রছাত্রী। যার অধিকাংশই মেয়ে শিক্ষার্থী। কারণ, ছেলেদের তুলনায় মেয়েরাই বাল্যবিবাহের শিকার বেশি। এ ব্যাপারে কঠোর সরকারি আইন থাকলেও বিবাহ রেজিস্ট্রিকারী কাজি অধিক টাকা আয়ের আশায় অপ্রাপ্ত বয়সী এসব ছেলে বা মেয়ের জন্মসনদ অনুসরণ না করে বা জাল জন্মসনদ অনুযায়ী বিবাহ রেজিস্ট্রি করে থাকে, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, অনলাইনভিত্তিক জন্মসনদ অনুসরণসহ পাত্র বা পাত্রীর ছবি সংযুক্ত করে বিবাহ নিবন্ধন অনলাইনের আওতায় আনা হোক।
সোহাগ তানভীর, রাধানগর, পাবনা।