প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশপ্রেম ব্যাপারটা মানুষ মায়ের কাছ থেকেই শেখে। আর এই জিনিসটা না থাকলে দেশ গড়াও যায় না। ছোটবেলায় মায়ের দুধ পান করার সময়ই সন্তানের সঙ্গে মায়ের গভীর ভালোবাসা গড়ে ওঠে। সেটা একরকম চিরস্থায়ী হয়। আর দেশ একসময় মাতৃরূপে আবির্ভূত হয়। তাই হয়তো দেখা যায়, মাইকেল মধুসূদন দত্ত দেশ ছেড়ে ইউরোপে গিয়ে ইংরেজি সাহিত্য করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মাতৃভূমির টানে স্বদেশে ফিরে আসেন।
তাই ছোটবেলা থেকেই মানুষের মনে এ দেশপ্রেমের বোধ সৃষ্টি করা উচিত। তাহলে তারা বড় হলে দেশের জন্য হানিকর কিছু করবে না বা করতে গেলেও তাদের বুক কেঁপে উঠবে। জাতিগঠনের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।
রাধাকান্ত রায়, ঢাকা।