দেশের উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি বিপ্লবের বিকাশ অর্থাৎ বিজ্ঞানসম্মত কৃষির মাধ্যমে, গ্রামাঞ্চল বিদ্যুতায়ন, কুটিরশিল্প ও মৎস্যশিল্পের বিকাশ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নয়ন, পরিবার পরিকল্পনা প্রভৃতি মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হলে তা দীর্ঘস্থায়ী হবে। বাংলাদেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সুতরাং কৃষিব্যবস্থাকে আধুনিকায়ন করা গেলে দেশের শতকরা ৮০ ভাগ লোকের স্থায়ী কর্মসংস্থান হবে।

সেই সঙ্গে পরিবার পরিকল্পনার মাধ্যমে যদি দেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়, তবে দেশের খাদ্যের চাহিদা বাড়বে না। ফলে দেশ দ্রুত গতিতে একটি উন্নত রাষ্ট্র হবে। কৃষিব্যবস্থার আধুনিকায়ন ও পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ হলো উন্নয়নের পূর্ব শর্ত।

মো. জাফর ইকবাল, ময়মনসিংহ।