প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকালে উঠেই চলে যেতাম দেয়ালে সাঁটা সংবাদপত্র পড়তে। সেই দেয়ালগুলো বিজ্ঞাপনের জায়গা হয়ে গেছে অনেক আগেই। রাজধানী ও অন্য বড় শহরগুলোতে পত্রিকার দেয়াল খুঁজে পাওয়া গেলেও গ্রাম ও মফস্বল থেকে এই চর্চাটা উঠে যাচ্ছে।
দেয়ালে সাঁটা পত্রিকা পাঠক তৈরিতে ও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। যে গ্রামগুলোতে নেশা, ইভ টিজিং ও প্রকৃত শিক্ষার বিস্তার হচ্ছে না, সেখােন দ্রুত দেয়ালে পত্রিকার ব্যবস্থা করা প্রয়োজন। দেয়ালে পত্রিকা টাঙিয়ে দিলে আস্তে আস্তে পড়ার অভ্যাস তৈরি করা সম্ভব হতে পারে। সামাজিক পরিবর্তন আনার যে কটি শর্ত আছে, তার মধ্যে পড়ার অভ্যাস অন্যতম।
সামাজিক অপরাধ দূরীকরণে এটি গুরুত্বপূর্ণ হতে পারে। এ জন্য অন্তত প্রতিটি ইউনিয়নে একটি করে হলেও দেয়ালে পত্রিকা টাঙিয়ে সবার মধ্যে পড়ার অভ্যাস সৃষ্টির সুযোগ করে দেওয়া প্রয়োজন।
সাঈদ চৌধুরী, গাজীপুর।