প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্মগেট ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হলেও এখান থেকে কোনো বাস ছাড়ে না। এটা কোনো বাসের রুটের শুরু বা শেষ নয়, এটা মধ্যাঞ্চল। সে কারণে এখানে অনেকেই বাস থেকে নেমে থাকেন। কিন্তু ওই খালি আসন এখান থেকে যাঁরা বাসে উঠতে চান, তাঁদের জন্য পর্যাপ্ত নয়। ফলে সেখানে অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে, নারীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। বছরের পর বছর ধরে এটা হয়ে আসছে। এটা তাঁদের জন্য খুবই কষ্টকর। কারণ, বাসায় ফিরে তঁাদের আবার পরিবারের জন্য রান্না করতে হয়।
তাই মিরপুর-পল্লবীর চাকরিজীবী নারীদের সুবিধার্থে অফিস ছুটির পর ফার্মগেট-পল্লবী রুটে কয়েকটি দোতলা মহিলা বাস চালু করার জন্য বিআরটিসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী হায়দার, পল্লবী, ঢাকা।