দ্রব্য মূল্য হ্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মৌলিক অধিকার মোট পাঁচটি, খাদ্য তার মধ্যে প্রথম। আমাদের প্রধান খাবার ভাত ও মাছ। আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দ্রব্যমূল্য অনেক বেড়ে যায়। কয়েক দিন আগে পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি মাত্র ২৫–৩০ টাকা। কিন্তু এখন তা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। রসুনের দামের কথা না বললেই নয়, তার দামও কম নয়। এ ছাড়া আরও অনেক পণ্যের দামই অত্যধিক, যা ভোক্তাদের বাজেটের চেয়েও অনেক বেশি।

ভোক্তারা কী করবেন, বাঁচতে হলে তো খেতে হবে। তাই তাঁরা অধিক দাম দিয়ে এসব কিনে থাকেন। গণতান্ত্রিক দেশে এসব হতে পারে না। প্রাকৃতিক দুর্যোগের কারণে দাম বাড়তে পারে, কিন্তু বাজারের অদৃশ্য হাতও যখন দাম বাড়ার পেছনে কাজ করে, তখন ব্যাপারটা অমানবিক হয়ে যায়। এখানেই সরকারের ভূমিকা, সরকার যখন বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখন আমজনতা সবচেয়ে বেশি অসহায় বোধ করে। তাদের মনে হয়, এই সরকার তাদের জন্য নয়।

মকবুল হামিদ

চাঁদপুর সরকারি কলেজ।