দ্রব্যমূল্য ও ভেজাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহমতপূর্ণ পবিত্র মাস রমজান শুরু হলো। সবাই এখন রমজানের প্রস্তুতি হিসেবে নিত্যপণ্য কেনার কাজটা সেরে নিচ্ছেন। কিন্তু সচরাচর আমাদের দেশে রমজান আসার কয়েক দিন আগে থেকেই দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। এবারও এক সপ্তাহ আগের তুলনায় এখন দ্রব্যমূল্য অনেক বেশি।
আবার মূল্যবৃদ্ধির সঙ্গে ভেজাল খাদ্যেও বাজার ভরে গেছে। রমজান মাসে ফলমূল বেশি বিক্রি হয়। এই সুযোগে বিক্রেতারা ফরমালিনযুক্ত ফলমূল বাজারে চালিয়ে দেন। ফরমালিনযুক্ত খাদ্য গ্রহণের ফলে জনগণ নানা রোগে আক্রান্ত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভেজালের বেড়াজাল থেকে বাঁচতে জনসচেতনতা গুরুত্বপূর্ণ। জনগণের সচেতনতার পাশাপাশি প্রশাসনের সজাগ দৃষ্টি প্রয়োজন।
সরকারি নির্দেশে দাম কমলেও সেই দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, সেদিকে প্রশাসনকে লক্ষ রাখতে হবে। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করতে রমজান মাসে নিয়মিতভাবে ভেজালবিরোধী অভিযান চালানো জরুরি।
মো. নিজাম উদ্দিন
মৌলভীবাজার।