দ্রব্যমূল্য বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই বাজারে বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে। পাড়া-মহল্লার বাজারে এখন বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকায়, লাউ ৫০ থেকে ৬০ টাকায়। এমনকি বাজারে পণ্যের সরবরাহও যথেষ্ট নয়। ফলে বাজারে গেলে নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় রয়েছে।

কিন্তু আমাদের কথা হচ্ছে, এখন তো দেশে বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি যে পণ্যের দাম এতটা বেড়ে যেতে পারে। বরং এখন তো রবিশস্য বাজারে আসার সময় হয়েছে। বাজারে এখন প্রচুর পরিমাণে শিম, ফুলকপি, বাঁধাকপি ও অন্যান্য শস্য আসার কথা। কিন্তু বাস্তবে তার উল্টোটা দেখা যাচ্ছে। বিষয়টা আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না।

তবে অন্য কারণে পণ্যের ঘাটতি থাকতে পারে। কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে, দাম বাড়ার জন্য প্রাকৃতিক কারণের চেয়ে  মানবসৃষ্ট কারণই বেশি দায়ী। তাই এবারও আমাদের আশঙ্কা, সে রকমই কিছু একটা হয়েছে। বাজারের এই অদৃশ্য সিন্ডিকেটের হাত থেকে আমাদের যেন রেহাই নেই। অবস্থাদৃষ্টে ব্যাপারটা এ রকমই মনে হচ্ছে। কিন্তু সরকার চাইলেই এই অদৃশ্য সিন্ডিকেটের হাত গুঁড়িয়ে দিতে পারে। আমরা তারই অপেক্ষÿায় আছি।

এডওয়ার্ড গৌতম

ঢাকা।