প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঁচে থাকার তাগিদে মানুষকে জীবনযাপনের উপকরণ কিনতে হয়। এগুলোর মধ্যে খাওয়াদাওয়া প্রধান। পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। এটা সংযমের মাস। কিন্তু এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যে মাত্রায় বাড়ে, তাতে জনভোগান্তি চরমে ওঠে। বিভিন্ন ব্যবসায়িক সংগঠনগুলো সিন্ডিকেট করে ভোক্তা অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ে এ সময়।
একটা কথা খুব জানতে ইচ্ছে করে, যারা খাদ্যে ভেজাল দেয়, ফরমালিন ও ক্ষতিকর নানান রাসায়নিক দিয়ে ফল তাজা রাখে বা পরিমাণে কম দেয়, কিংবা কয়েক গুণ দাম বাড়িয়ে দেয়; তাদের কি কখনো অনুতাপ বা অনুশোচনা হয় না। তারা কি বিবেকের দংশনে কখনো পীড়িত হয় না? তারা কি মানুষ? আবার ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’ বলে আদৌ কি কিছু অবশিষ্ট আছে? আমরা তো তাদের চোখে দেখতে পাই না।
শহিদ রাসেল, চট্টগ্রাম।